মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ৪০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৩৬ Time View
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন
(ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ৪০ কেজি গাঁজা উদ্ধার
(ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ৪০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জের সফল অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার।

(রবিবার) ১৫ অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আনিছুর রহমান খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে, “ক” সার্কেল পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খান এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মোবারকপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামস্থ পাইকরতলা ৩ রাস্তার মোড়ে কানসাট গামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে  একটি কার্গো ট্রাক (ঢাকা- মেট্রো-ট-২০-৯৭২৩) তল্লাশী করে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ গাড়ীচালক মোঃ আওয়াল আলী (২৩) কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ তৌফিক (৪০) পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত গাঁজার মূল মালিক শিবগঞ্জ থানার কানসাট গুচ্ছগ্রাম এলাকার মোঃ তৌফিক (৪০)।  এ বিষয়ে উপপরিদর্শক আসাদুর রহমান আমাদের প্রতিনিধিকে জানান, তারা পারস্পরিক প্ররোচনায় ও যোগসাজসে মাদকদ্রব্য “গাঁজা” ব্যবসার কথা স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক আসাদুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা করেন বলে জানা যায়।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL