সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

ডিএনসি চট্টগ্রাম মেট্রো ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৮৫৯ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
ডিএনসি চট্টগ্রাম মেট্রো ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার
ডিএনসি চট্টগ্রাম মেট্রো ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার।

(মঙ্গলবার) ১৪ই অক্টোবর, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম মেট্রো কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোড এলাকায় অভিযান পরিচালনা করে আবু তাহের (৩২) ও উম্মে হাবিবা (২২)কে ৩,৪০০ (তিন হাজার চারশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

অপর অভিযানে, চট্টগ্রাম মেট্রো কোতোয়ালী থানাধীন স্টেশন রোড নতুন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা শরণার্থী মোঃ রফিক (২৬) কে ৭৮ (সাতশত আশি) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়।

এদিকে মঙ্গলবার) ১৪ই অক্টোবর, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী জেলার সুধারাম মডেল থানাধীন মহব্বতপুর, কাঠপট্টি, সোনাপুর রেল স্টেশন, মুরগীরহাটা, ফিরিঙ্গির পোল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মো: বেচু (১৯), মো: নজরুল ইসলাম (২৪), মো: দিদার (৪০) ও মো: ইউসুফ (২৮)কে ২ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমি আসামীদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL