সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

ডিএনসি চট্টগ্রাম মেট্রোর অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক / ৮৫৬ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
ডিএনসি চট্টগ্রাম মেট্রোর অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ডিএনসি চট্টগ্রাম মেট্রোর অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রোর অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩।

জানা যায়, (শনিবার) ২৭শে সেপ্টেম্বর ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম এর নেতৃত্বে এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে,  চট্টগ্রাম সাতকানিয়া থানাধীন ০৮ নং ঢেমশা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের উত্তর ঢেমশা গ্রামের বটতলা রেল ক্রসিং এর পূর্ব পার্শ্বে রাস্তায় একটি NOAH গাড়িতে অভিযান পরিচালনা করে মোহাম্মদ ফেরদৌস প্রকাশ ফিরোজ (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩) কে ৪৫,০০০ (পয়ঁতাল্লিশ হাজার) পিস ইয়াবা, ৩ টি মোবাইল সেট নগদ অর্থ ১০০০০ (দশ হাজার) টাকা ও  NOAH গাড়িসহ হাতেনাতে গ্রেফতার করে।

উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীগণ দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত। তারা অভিযানকারী টিমের নিকট গ্রেফতার এড়াতে সাতকানিয়া-বাঁশখালী রুটে পালাতে চেষ্টা করে, তাদের পিছনে ধাওয়া করে ঘটনাস্থলে তাদের গ্রেফতার করা হয়।

আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL