বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

ডিএনসি কুমিল্লা ও চট্টগ্রাম গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১০৬০ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
ডিএনসি কুমিল্লা ও চট্টগ্রাম গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার
ডিএনসি কুমিল্লা ও চট্টগ্রাম গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কুমিল্লা ও চট্টগ্রাম গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।

জানা যায়, (শুক্রবার) ১৫ই আগষ্ট, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা “খ” সার্কেল পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বুড়িচং থানাধীন নিমসার বাজারের পশ্চিমে ঢাকা- চট্রগ্রাম মহাসড়ক এর দক্ষিন পাশে গাড়ি চালকদের বিশ্রামাগার এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে যাত্রীবাহী বাস নিউ একতা সার্ভিস এবং STAR LINE পরিবহনে তল্লাশী করে ২১(একুশ) কেজি গাঁজা এবং কাগজের কার্টনের ভিতর  ৯(নয়) বোতল ভারতীয় মদ Whisky সহ ৫ জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয় ।

এদিকে (শুক্রবার) ১৫ই আগষ্ট, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোয়েন্দা কার্যালয় চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক রুপন পাল এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন পেকুয়া-বাঁশখালী রোডস্থ সীমান্ত সেতুর উত্তর পার্শ্বে এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফরহাদ উদ্দিন (২৫) ও মোঃ সৈকত ইসলাম (২৪) কে ২৭,৪০০ পিস ইয়াবা, ১ টি সিএনজি অটোরিক্সা ও ৩ টি মোবাইল ফোন সিম সহ হাতেনাতে গ্রেফতার করে।

উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে কক্সবাজার হতে ইয়াবা পাচার করে আসছে। উখিয়া হতে একাধিক সিএনজি অটোরিক্সা পরিবর্তন করে তারা ইয়াবা পাচার করে। ইয়াবা সিএনজি অটোরিক্সা এর মধ্যে ক্যাভিটি তৈরী করে ইয়াবাগুলো লুকিয়ে পাচার করছিলো। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL