বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের Logo কৃষক কার্ডের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী Logo ১৪৩৩ বঙ্গাব্দ: আজ পহেলা বৈশাখ Logo ডিএনসি ময়মনসিংহ কর্তৃক ৫০৫৯ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

ডিএনসির অভিযানে মুড়ি ভর্তি পিকআপ হতে গাঁজা ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১২০ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
ডিএনসির অভিযানে মুড়ি ভর্তি পিকআপ হতে গাঁজা ও ইয়াবা উদ্ধার
ডিএনসির অভিযানে মুড়ি ভর্তি পিকআপ হতে গাঁজা ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছেনা মাদক চোরকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক মুড়ি ভর্তি পিকআপ হতে ৪৬ (ছিচল্লিশ) কেজি গাঁজা ও ৭০০ (সাতশত) পিস ইয়াবা উদ্ধার।

জানা যায়, (বুধবার) ২৫শে ফেব্রুয়ারী, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক নির্দেশনায়, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, রমনা সার্কেল পরিদর্শক মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ীস্থ নিউ পূবালী মৎস্য ভান্ডারের সামনে ঢাকা-কুমিল্লা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ঢাকা অভিমুখী (ঢাকা মেট্রো-ন-১২-৪৪৩২) নম্বরের একটি পিকআপ গাড়ির গতিরোধ করে তল্লাশি করে। এসময় তেইশ বস্তা মুড়ির নিচে লুকানো অবস্থায় ৪৬ (ছিচল্লিশ)কেজি গাঁজা ও ৭০০ (সাতশত) পিস ইয়াবাসহ গাড়ীর ড্রাইভিং সিটে বসা মোঃ সোহেল রানা (৩২), পিতা-মোঃ নজর আলীকে হাতেনাতে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, আসামী মোঃ সোহেল রানা (৩২) জিজ্ঞাসাবাদে জানায়, উদ্ধারকৃত আলামত সে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে সরবরাহের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে এসেছে। সে আরো জানায়, পিকআপে মুড়ি বহনের আড়ালে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্ত হতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবা পাঁচার করে আসছিলো। আসামীর বিরুদ্ধে রমনা সার্কেল পরিদর্শক, জাকির হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL