রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

ডিএনসির অভিযানে ঢাকার কুখ্যাত মহিলা মাদককারবারী হাসি বেগমসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক / ৪৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৬:১২ অপরাহ্ন
ডিএনসির অভিযানে ঢাকার কুখ্যাত মহিলা মাদককারবারী হাসি বেগমসহ গ্রেফতার ৫
ডিএনসির অভিযানে ঢাকার কুখ্যাত মহিলা মাদককারবারী হাসি বেগমসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক: ডিএনসির অভিযানে ঢাকার কুখ্যাত মহিলা মাদককারবারী ১৭ মাদক মামলার দাগী আসামী হাসি বেগমসহ গ্রেফতার ৫ ।

(বৃধবার) ১লা নভেম্বর, ২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, ধানমন্ডি সার্কেল পরিদর্শক তপন কান্তি শর্মা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, হাজারীবাগ থানাধীন বেড়ীবাঁধ রোডস্থ হাজারীবাগ বাস স্ট্যান্ড, শিকারীটোলা ১৬/৩ রোড স্টার টায়ার এন্ড ব্যাটারী নামীয় দোকানের সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে ফারহানা আক্তার (৩৫)কে ৮০০ (আটশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

একই টিম অপর অভিযানে মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এর বি-ব্লক, ৫/এ রোডের ১৬ নং বাড়ীর ২য় তলায় অভিযান পরিচালনা করে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ মোঃ নুরুল হুদা (৪৩)কে হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়াও কামরাঙ্গীচর থানাধীন টেকেরহাটি ওয়াজউদ্দিন স্কুল রোডস্থ আঃ কাদের মাতুব্বর এর বাড়ির সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে হাসি বেগম (৩৯) কে ১১০ (একশত দশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

এবং কলাবাগান থানাধীন ৪০ নং লেকসার্কাস, শাহজালাল গেষ্ট হাইজ এর ২য় তলার ২৬ নং কক্ষে অভিযান পরিচালনা করে মোঃ রিপন (৩০) ও নাছিরিন জান্নাত মিশমা (২২) কে ১১০ (একশত দশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

এই বিষয়ে পরিদর্শক তপন কান্তি শর্মা জানান, ঢাকার কুখ্যাত মহিলা মাদককারবারী ১৭টি মাদক মামলার দাগী আসামী হাসি বেগমসহ গ্রেফতারকৃত আসামীরা সবাই কুখ্যাত মাদক ব্যবসায়ী ও বহু মাদক মামলার আসামী।

আসামীদের বিরুদ্ধে ধানমন্ডি সার্কেল পরিদর্শক তপন কান্তি শর্মা, উপপরিদর্শক মো: আ: ছাত্তার ও সহকারী উপপরিদর্শক সো: মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক ৪টি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL