বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের Logo কৃষক কার্ডের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী Logo ১৪৩৩ বঙ্গাব্দ: আজ পহেলা বৈশাখ Logo ডিএনসি ময়মনসিংহ কর্তৃক ৫০৫৯ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক / ৯৮১ Time View
Update : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১:২৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সপুরা এলাকায় বিসিক শিল্প নগরীর বিস্কুট ফ্যাক্টরির সামনে থেকে তাদের আটক করা হয়।

নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন নওগাঁর মান্দা উপজেলার সুগনিয়া গ্রামের সামাদের ছেলে রেজাউল করিম ওরফে আতাউর (৪৫) এবং রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার বা‌সিন্দা রাজু ওর‌ফে রা‌কিব (৩২)।

এ ঘটনায় আটকরা হলেন, বাড়ি মালিক আব্দুল্লাহ (৩৮), তার শ্বশুর মাসরুম রেজা (৫০), চাচাতো শ্যালক মনির উদ্দিন রিয়াল (১৯) ও কর্মচারী ইমরান হোসেন (২১)।

স্থানীয়রা জানায়, নগরীর বোয়ালিয়া ম‌ডেল থানাধীন সপুরা বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনের বাসায় রাজমিস্ত্রির কাজ করার জন্য এসেছিলেন ‌নিহত ওই দুই শ্রমিক। এসময় বাড়ি থেকে টাকা চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে তাদের বেঁধে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ির মালিক।

বোয়ালিয়া ম‌ডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আহত অবস্থায় বোয়ালিয়া থানা পুলিশ দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL