শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক ৮০ কেজি গাঁজা উদ্ধার Logo ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বৃহত্তম চালান ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

গাজা যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্পের প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক / ২৭৩ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১:০৬ অপরাহ্ন
গাজা যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্পের প্রতিনিধি
গাজা যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্পের প্রতিনিধি

গাজা যুদ্ধবিরতি চুক্তির আলোচনা প্রক্রিয়া চলমান থাকাকালীনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। শনিবার (১১ জানুয়ারি) এই বৈঠক হয়েছে বলে নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বৈঠকের পর সফরের জন্য উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রেরণের নির্দেশনা দিয়েছেন নেতানিয়াহু। ওই দলে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রয়েছেন। হামাসের জিম্মায় গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনায় অগ্রগতি অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্দেশে তাদের প্রেরণ করা হচ্ছে।

শনিবার এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও নেতানিয়াহুর মধ্যে পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতি সাধিত হয়েছে।

২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের আগেই গাজায় যুদ্ধের অবসান ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিতের লক্ষ্যে বাড়তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। এই চুক্তির মধ্যে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নেতানিয়াহুর প্রতিনিধিদল প্রেরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জিম্মিদের স্বজনরা। হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত জিম্মি ও নিখোঁজদের পরিবারের সংগঠনের পক্ষ থেকে এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক সুযোগ’ বলে আখ্যায়িত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL