সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

একনজরে আজকের বিশ্ব: ৩১ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক / ২৪০ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
একনজরে আজকের বিশ্ব: ৩১ জানুয়ারি, ২০২৫
একনজরে আজকের বিশ্ব: ৩১ জানুয়ারি, ২০২৫

কাল মুক্তি পাবেন ৯০ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আগামীকাল শনিবার ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। বন্দিদের মধ্যে নয়জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এবং ৮১ জন দীর্ঘমেয়াদি সাজা ভোগ করছেন। এর আগে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তিন ইসরাইলি জিম্মির নাম প্রকাশ করে, যাদের শনিবার মুক্তি দেওয়া হবে। তারা হলেন- ওফার কালদেরন, কিথ সিগেল এবং ইয়ার্ডেন বিবাস।

সীমান্ত চুক্তির প্রতি সম্মান দেখাবে বাংলাদেশ, আশা ভারতের

সীমান্ত নিয়ে ভারত ও বাংলাদেশের পরস্পরের সম্মতির ভিত্তিতে হওয়া বিদ্যমান সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে—এমনটাই আশা করে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন। ভারতের সঙ্গে চারটি চুক্তি হওয়ার কথা উল্লেখ করে গত বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০১০ সালে যে চুক্তিটি হয়েছে, সেটির ভেতরে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। চুক্তিটি কিছুটা অসম।

সিরিয়ায় মুছে যাচ্ছে ‘আসাদ অস্বিত্ব’

দীর্ঘ সময় সিরিয়া শাসন করা স্বৈরশাসক বাশার আল-আসাদের অস্বিত্ব মুছে দিচ্ছে দেশটির বর্তমান প্রশাসন। এরই মধ্যে আসাদের রাজনৈতিক দল বাথ পার্টি বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে সিরিয়ার সংবিধানও বাতিল করা হয়েছে। এছাড়াও বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী। তালিকায় রয়েছে নিরাপত্তা বাহিনীসহ ছোট-বড় সব সশস্ত্র গোষ্ঠী। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, গোটা দেশের সব ধরনের মানুষকে নিয়ে একটি ন্যাশনাল ডায়লগ কনফারেন্সের ব্যবস্থা করা হবে।

ভারতে ২৭ বাংলাদেশি গ্রেফতার

ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার বন্দরশহর কোচিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করেছে এই বাংলাদেশিদের।

ফের বাড়ল জান্তার মেয়াদ

আরও ছয় মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। শুক্রবার  জান্তার এ নির্দেশ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়। মিয়ানমারের সরকারি গণমাধ্যম এমআরটিভি এক টেলিগ্রাম বার্তায় বলেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য এখনো অনেক কাজ বাকি রয়েছে। বিশেষ করে, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাইডেন ও ট্রাম্পকে দুষলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে আরোহী ৬৭ জনের সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আর এ ভয়াবহ দুর্ঘটনার জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী করেছেন জো বাইডেন ও বারাক ওবামা সরকারের কর্মী-বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) নীতিকে।

গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে ৩৫৪ মরদেহ উদ্ধার

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৩৫৪টি মরদেহ উদ্ধার হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) এ তথ্য জানিয়েছে। জাতিসংঘ তাদের সর্বশেষ গাজা পরিস্থিতি মূল্যায়নে জানিয়েছে, ২২ থেকে ২৮ জানুয়ারির মধ্যে গাজা উপত্যকার বোমা বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষে ১৭১ ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL