সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

ইউক্রেনে বছরের প্রথম দিনেও রাশিয়ার ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক / ২৭৫ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৪:১১ অপরাহ্ন
ইউক্রেনে বছরের প্রথম দিনেও রাশিয়ার ড্রোন হামলা
ইউক্রেনে বছরের প্রথম দিনেও রাশিয়ার ড্রোন হামলা

নতুন বছরের প্রথম দিনেই ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভে বুধবারের (১ জানুয়ারি) হামলায় অন্তত তিনজন আহত ও দুটি জেলার একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নগর কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

মেয়র ভিটালি ক্লিটশকো বলেছেন, শত্রুপক্ষের হামলা প্রতিহত করছিল বিমানবাহিনী। সে সময় একটি ভবনের দুটি তলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

বুধবার সকালেই রাজধানীর দিকে ধেয়ে আসা ড্রোনের বিষয়ে সতর্কতা জারি করে দেশটির বিমান বাহিনী। তার কিছুক্ষণ পরেই বিস্ফোরণে আওয়াজ শোনা যায়।

তিনি আরও বলেছেন, ধ্বংসাবশেষের আঘাতে অনাবাসিক আরেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকেই যুদ্ধের সম্মুখ সারির অনেক পেছনে বেসামরিক শহরেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ক্রেমলিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL