মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আ.লীগের করা এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে ইসি

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১:২০ অপরাহ্ন
আ.লীগের করা এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে ইসি
আ.লীগের করা এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে ইসি

আওয়ামী লীগ সরকারের করা জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) আইন পর্যালোচনা করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

২০২৩ সালে এই আইন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ অনুযায়ী এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিয়ে যাওয়ার কথা বলা হয়। তবে তৎকালীন সরকার সময় নিতে প্রজ্ঞাপন জারি করে এনআইডি কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই রাখে। সে অনুযায়ী এখনও এনআইডি সেবা ইসির অধীনেই আছে।

এদিকে এই আইন নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছিল বিভিন্ন মহল। দেশের বিশিষ্টজনরা এবং সাধারণ মানুষ এই কার্যক্রমটি ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছে। তাদের মতে, ২০২৩ সালের নতুন আইনটি বাতিল করা উচিত। না হলে ওই আইন সংশোধন করে সুরক্ষা সেবা বিভাগের পরিবর্তে এনআইডি সেবা ইসির অধীনে রাখার বিষয়টি যোগ করা উচিত।

আজকের বৈঠকে এনআইডি আইন পর্যালোচনা ছাড়াও বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ‘বিশেষ তথ্য ফরম (ফরম-২ এর অতিরিক্ত তথ্য)’ ব্যবহার এবং আরেকটি নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জামাদি লনাগাদকরণের বিষয়ে আলোচন হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

২১ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর এএমএস নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের এটি দ্বিতীয় বৈঠক। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করছেন। আজকের বৈঠকটিও সে জন্য ডাকা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL