রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

আবারো চট্টগ্রাম ও কক্সবাজারে ডিএনসি-র অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০১ অপরাহ্ন
আবারো চট্টগ্রাম ও কক্সবাজারে ডিএনসি-র অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
আবারো চট্টগ্রাম ও কক্সবাজারে ডিএনসি-র অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর (ডিএনসি)-র অভিযান অব্যাহত। আবারো চট্টগ্রাম ও কক্সবাজারে ডিএনসি-র অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।

জানা যায়, (রবিবার) ২৫শে অক্টোবর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, জেলা কার্যালয়, কক্সবাজার উপপরিচালক সোমেন মন্ডল এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ০২নং ওয়ার্ডের নতুন বাহারছড়াস্থ, ০৬নং বিআইডব্লিউটিএ ঘাট এর পল্টুনের উপর অভিযান পরিচালনা করে অনিকা আক্তার প্রকাশ প্রিয়া (১৯), স্বামী- মোঃ আরমান প্রকাশ রিয়াদকে ৭০০০ (সাত হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।  আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে জেলা কার্যালয়, চট্টগ্রাম এর সহকারী পরিচালক রামেশ্বর দাস এর নেতৃত্বে একটি টিম কর্ণফুলী  থানাধীন ক্রসিং মোড় আব্দুল হামিদ মার্কেস্থ আল্লাহ মালিক হোটেল শাহ জামাল রেস্টুরেন্ট এন্ড বিরানি হাউস এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে শাহ হোসাইন (৪০) ও মোঃ সেলিম (৪৮)কে ১০,০০০( দশ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।  আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এছাড়াও চন্দনাইশ থানাধীন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় গেইটের বিপরীত পার্শ্বে রাস্তার উপর চট্টগ্রাম অভিমুখী ঈগল নামীয় যাত্রীবাহী বাসে (চট্টগ্রাম-৫-১১-০০৪৭) অভিযান পরিচালনা করে হামিদ হোসেন (২৬)কে ২৮০০ (দুই হাজার আটশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক সামসুদ্দিন বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অন্যদিকে চট্টগ্রাম মেট্রো কার্যালয় (দক্ষিণ) কর্তৃক একটি টিম কর্ণফুলী থানাধীন শিকলবাহা ওয়াই ক্রসিং এলাকায় যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে অভিযান পরিচালনা করে ফুলবাবু (৩০)কে ১৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL