মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

অমিত শাহ’র বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক / ৩৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৩ অপরাহ্ন
অমিত শাহ’র বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশের
অমিত শাহ’র বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশের

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য সফরে গিয়ে বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে “অত্যন্ত নিন্দনীয়” যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদলিপির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের গুরুতর সংশয়, গভীর আঘাত ও চরম অসন্তোষের কথা জানিয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকতে রাজনৈতিক নেতাদেরকে পরামর্শ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ন করে।

এর আগে গত শুক্রবার ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনি প্রচারণা চালানোর সময় বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

অমিত শাহ বলেন, “আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই। এবং আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব।”

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য ঝাড়খণ্ড হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়ায় আদালতকে ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL