সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

অভ্যুত্থানে আহতরা সড়ক ছাড়লেন, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক / ২৬৯ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
অভ্যুত্থানে আহতরা সড়ক ছাড়লেন, যান চলাচল স্বাভাবিক
অভ্যুত্থানে আহতরা সড়ক ছাড়লেন, যান চলাচল স্বাভাবিক

ঢাকা: দাবি আদায়ে দিনব্যাপী অবরোধ শেষে সড়ক ছেড়েছেন জুলাই অভ্যুত্থানে আহতরা।

রোববার (২ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে পঙ্গু ও চক্ষু হাসপাতালের দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা।

এতে শুরু হয়েছে যান চলাচল। তবে সড়কের উভয় পাশেই সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এর আগে বেলা ১১টার পর থেকেই শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই অভ্যুত্থানে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। সে সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দিয়েছিলেন তারা।

সড়কের অবস্থান ছাড়লেও তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন আহতরা। পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে, একই দাবিতে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতেন থাকেন আহতরা।

আন্দোলনকারীদের দাবি গুলো হলো
১. ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার।

২. ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেপ্তার।

৩. আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন।

৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।

৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL