মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আসন্ন ঈদ উপলক্ষ্যে ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo আসন্ন ঈদ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র অভিযান অব্যাহত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে

নিজস্ব প্রতিবেদক / ২২৮ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন
স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে
স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে

আমাদের সমাজে বেশির ভাগ পুরুষ আছেন চুলের যত্ন বলতে শুধু চুল কাটা ও শ্যাম্পু করার মধ্যেই সীমাবদ্ধ থাকেন। আবার অনেকেই চুলে নিয়মিত যত্ন নেন কিন্তু সেভাবে ফল পান না।

কিন্তু শুষ্ক আবহাওয়া তো নারী ও পুরুষ দেখে ক্ষতি করে না। শীত মৌসুমে যেমন মেয়েদের চুল ঝরে পড়ার পরিমাণ বেড়ে যায়, তেমন পুরুষদেরও বিভিন্ন সমস্যা দেখা যায়। তাই তাদেরও আলাদা করে যত্ন নেওয়া প্রয়োজন।

এই মৌসুমে পুরুষদের মধ্যে গোসল না করার প্রবণতা লক্ষ্য করা যায়। যদিও বা করেন, ফুটন্ত গরম পানিতে। তার ফলে ঠান্ডা লাগার পরিমাণ কমলেও চুলের মারাত্মক ক্ষতি হয়, সেই কথা অনেকেই টের পান না।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, চুলে গরম পানির বদলে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। কারণ গরম পানিতে গোসল করলে চুলের প্রাকৃতিক তৈলাক্ত ভাব নষ্ট হয়। এর ফলে চুল আর্দ্রতা হারায়।

শীতে চুলের যত্নে যা করবেন

* পুরো শীতে শ্যাম্পু করার আগে চুলে কন্ডিশনার মেখে কিছুক্ষণ রেখে দিন। শ্যাম্পু করার পরে, আবার একবার কন্ডিশনার মেখে মিনিট পাঁচেক রেখে, চুল ধুয়ে নিন। চুলের আর্দ্রতা ধরে রাখতে কন্ডিশনার বেশ ভূমিকা রাখে।

* সাধারণত বেশিরভাগ পুরুষের চুলের দৈর্ঘ ছোট হয়। কিন্তু চুল ছোট হলেও শীতে ঝরবেই। তাই চুল এবং মাথার ত্বকের যত্ন নিতে নিয়মিত উষ্ণ তেল মালিশ করা এবং চুল কাটা জরুরি।

* বেশির ভাগ সময়ে বাড়ির বাইরে থাকতে হয় বলে অনেক সময়ই পর্যাপ্ত পানি পান করা হয় না। দেহে পানি ঘাটতি হলে যেমন ত্বকে বিভিন্ন সমস্যা হয়, তেমন চুলেও সমস্যা হতে পারে।

*প্রতিদিন ফল ও শাকসবজি খাওয়া সম্ভব না হলে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট খেতেই হবে। বিশেষ করে প্রোটিন, বায়োটিন, ভিটামিন ডি, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, কপার, আয়রনসমৃদ্ধ খাবার খেতে পারলে তা চুলের জন্য খুবই ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL