বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার Logo ডিএনসি কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫৭৫০০ পিস ইয়াবাসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo তারেক রহমানের আসনে পেশাজীবীদের মিছিল Logo এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট Logo নির্বাচনি কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা Logo বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা Logo ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক / ৪৪৮ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন: সিইসি
সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন: সিইসি

সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেয়া দরকার, এর সব কিছু নিচ্ছে কমিশন।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী সংলাপে উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেয়া দরকার, সব নিচ্ছে কমিশন। নতুন নতুন কাজ হাতে নিয়েছে ইসি। ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত তাদের ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

এদিন সকাল-বিকেল দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। কমিশন সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা থেকে বৈঠক শুরু হয়েছে সুশীল সমাজের ২৬ প্রতিনিধির সঙ্গে, চলবে সাড়ে ১২টা পর্যন্ত। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ।

পূজার ছুটি শেষে অক্টোবরে নারী নেত্রী, জুলাইযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, আজকের সংলাপে সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধুরী প্রমুখকে। অপরদিকে শিক্ষাবিদদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ ৩০ জনের বেশি শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL