বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

সিরিয়ার নতুন নেতার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক / ২৭৫ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১:৫২ অপরাহ্ন
সিরিয়ার নতুন নেতার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিরিয়ার নতুন নেতার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রবিবার (২২ ডিসেম্বর) দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে দেশটির রাজনৈতিক পরিবর্তন ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দেন ফিদান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। 

বৈঠকে সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতি সহমত প্রকাশ করেছেন উভয়েই। সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়েও জোর দিয়েছেন তারা।

বৈঠকের ছবি এবং ভিডিওতে দেখা যায়, ফিদান ও আল-শারা উষ্ণ অভ্যর্থনা বিনিময় করেছেন।

এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, তুরস্ক আপনার পাশে থাকবে। আশা করি, সিরিয়ার অন্ধকার দিনগুলো শেষ হয়েছে ও সামনে শুভ দিন অপেক্ষা করছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সিরিয়াকে ঘুরে দাঁড়াতে ও বাস্তুচ্যুত মানুষদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় হতে হবে।

দুই সপ্তাহ আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করেছেন আল-শারা। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধ শেষ হয়ে গেছে। শোষণের সমাপ্তি হয়েছে। এখন যারা এখানে আছে, তারা সবাই ছিল শোষণের শিকার। তাই নিষেধাজ্ঞাগুলো দ্রুত তুলে নেওয়া উচিত।

তিনি আরও বলেছেন, আগের শাসক গোষ্ঠী প্রায় ৫০ বছর সিরিয়ার ক্ষমতায় ছিল। অনেক নিষেধাজ্ঞাই ৭০ এর দশকে আরোপ করা হয়েছিল। কিন্তু তারা এখন আর নেই। তাই দ্রুত এগুলো প্রত্যাহার করে সিরিয়াকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত।

বৈঠকে একটি নতুন সংবিধান প্রণয়ন, সিরিয়ার সংখ্যালঘুদের সুরক্ষা, শরণার্থী সমস্যা, ইসরায়েলের আক্রমণ এবং কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) ইস্যু নিয়ে আলোচনা করেছেন তারা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL