মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

‘সম্মান নিয়ে খেললে ছাড় দেব না’, মিঠুনের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক / ২৫০ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
‘সম্মান নিয়ে খেললে ছাড় দেব না’, মিঠুনের কড়া বার্তা
‘সম্মান নিয়ে খেললে ছাড় দেব না’, মিঠুনের কড়া বার্তা

চলতি বিপিএলে দারুণ ফর্মে আছে চিটাগং কিংস। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে তাদের। লিগ পর্বে এখনো এক ম্যাচ হাতে আছে দলটির, তাই সুযোগ থাকছে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে উঠে আসার। তবে এই দারুণ সময়ে দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন ঠিক স্বস্তিতে নেই।

দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ফিক্সিং সন্দেহের তীর ছোঁড়া হয়েছে চিটাগং অধিনায়কের দিকে। শুক্রবার (৩১ জানুয়ারি) এ বিষয়ে মুখ খুলেছেন মিঠুন।

চিটাগং কিংসের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় মিঠুন বলেন, ‘ম্যাচ জেতার পর দিনশেষে কিন্তু আমার খুশি থাকার কথা। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নাই, আমি শুধু ইউটিউব ফলো করি। এটাই একমাত্র অ্যাপস যেটাতে আমি টুকটাক খবর দেখি। বাসে ওঠার পরে আমি নিউজটা দেখি, আপনি যদি প্রতিক্রিয়া জানতে চান আমার কিন্তু একবারও মন খারাপ হয়নি বা আমার ভেতরে কোনো শঙ্কা কাজ করেনি। কারণ আমি জানি আমি কী। আমার ভেতরে কী আছে আমার থেকে ভালো কেউ জানে না।’

‘বিষয় হচ্ছে আমি জানি আমি কী, আমার পরিবার, বন্ধুরা জানে কিন্তু দুনিয়া জানে না আমি কী। আপনার একটা নিউজের কারণে কিন্তু আমার সম্মানহানি হচ্ছে। আমার যে ১৫ বছরের সম্মান, সেই সম্মানটা নষ্ট হচ্ছে। আপনি যদি একটা ভিউয়ের জন্যে নিউজ করেন, আপনি হয়ত ৫০ হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু এটা আমার কাছে ৫০ কোটি টাকার থেকেও বেশি’-যোগ করেন চিটাগং কিংস অধিনায়ক।

এরপরই হুঙ্কার ছুঁড়ে দেন মিঠুন, ‘আমার মানহানি মানে… কারণ এই বিষয়টাতে আমি কখনও ছাড় দিই না। আমার সম্মান নিয়ে কেউ খেলবে এটা নিয়ে আমি কোন ছাড় দিই না।’

অ্যান্টি-করাপশন ইউনিট (আকসু) থেকে তার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হয়নি জানিয়ে মিঠুন বলেন, ‘আকসু থেকে তো আমার কাছে কোনো প্রশ্ন করেনি। আমার নামে যদি কোনো অভিযোগ থাকে আকসু তো প্রথমে আসবে আমার কাছে। সে এসে আমাকে বলবে আপনার নামে এই ধরনের অভিযোগ আছে। এই ধরনের কোনো বিষয় নিয়ে তো আসেনি।’

প্রসঙ্গত, সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে বিপিএলের বেশ কয়েকজন দেশি-বিদেশি ক্রিকেটারের দিকে ফিক্সিং সন্দেহের আঙুল তোলা হয়েছে। তারা হলেন–এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, নাজমুল অপু, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন সিনিয়র, আলাউদ্দীন বাবু, শুভম রানজানে (যুক্তরাষ্ট্র), মোসাদ্দেক হোসেন সৈকতসহ আরও কয়েকজন ভিনদেশি ক্রিকেটার। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL