সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত Logo ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক ৮০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো

সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজন প্রাণ হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক / ৪৯০ Time View
Update : রবিবার, ২৫ জুন, ২০২৩, ১:০৫ অপরাহ্ন
সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজন প্রাণ হারিছে

শুক্রবার (২৩ জুন) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জুন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৭ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুন মাসে।

নতুন ৪৬ জনের মধ্যে ৩৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৯ জন।

বর্তমানে সারা দেশে এক হাজার ৩৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৭৩ জন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL