শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার  Logo চার দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান Logo কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় Logo লাইভ মানুষ বনাম সিমুলেশন: ডাক্তার ট্রেনিংয়ের বাস্তবতা- ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও (উত্তর) কর্তৃক ৯০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo ৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে Logo বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি Logo অন্তবর্তী প্রেসিডেন্টকে স্বীকৃতি দিল ভেনেজুয়েলার সেনাবাহিনী

সংস্কার নিয়ে কতটা সিরিয়াস তা বোঝাতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন
Advertisement সংস্কার নিয়ে কতটা সিরিয়াস তা বোঝাতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
Advertisement সংস্কার নিয়ে কতটা সিরিয়াস তা বোঝাতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

সংস্কার প্রস্তাবনা নিয়ে দফা অনুযায়ী ঐকমত্য কমিশনের সাথে বিস্তারিত আলোচনা চলছে। প্রথমে সংবিধান সংস্কার দিয়ে শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিচারব্যবস্থা ও নির্বাচন নিয়ে আলোচনা হবে। বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস তা বোঝাতে চাচ্ছে এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের মাঝে বিরতিতে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্প্রেডশিটে হ্যাঁ বা না মন্তব্য দেয়ার জন্য পাঠানো প্রস্তাবনাগুলোতে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ও মিসলিড করা হয়েছে। আমরা আগেই বিচারব্যবস্থা, প্রশাসন ও নির্বাচনব্যবস্থা সংস্কার নিয়ে প্রতিবেদন জমা দিয়েছি। আজকে হার্ডকপি জমা দিয়েছি, আগে সফটকপি দিয়েছিলাম। এগুলোর ওপরে বিস্তারিত আলোচনা চলছে। তবে এটিই চূড়ান্ত আলোচনা নয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার প্রতিবেদনে ১৩১টির মধ্যে প্রথমে ৭০টি পেয়েছিল বিএনপি। তাই তখন সে বিষয়ে বিস্তারিত জানানো যায়নি। তবে সংবিধানের মৌলিক সংস্কার নিয়ে একমত হওয়ার চেষ্টা থাকবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL