মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

শুক্রবার শাহবাগে সমাবেশ ডেকেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক / ২২২ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
শুক্রবার শাহবাগে সমাবেশ ডেকেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শুক্রবার শাহবাগে সমাবেশ ডেকেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি এবং আন্দোলন দমনে সংঘটিত বর্বরতার বিচারে ছাত্র সমাবেশ ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর ফটকের দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এ সমাবেশ।

জুলাই বিপ্লবের পর এই প্রথম কোনো সমাবেশ ডেকেছে অভ্যুত্থানের অন্যতম রূপকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘মার্চ ফর প্রোক্লেমেশন অ্যান্ড জাস্টিস’ শিরোনামে এই সমাবেশ করবে তারা।

সমাবেশ  সম্পর্কে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আতিক শাহরিয়া নিউজ টোয়েন্টিফোরকে বলেছেন, জুলাই বিপ্লবে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশাল অবদান রেখেছে। ১৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়ার পর যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাঠে না নামতো, তাহলে এই আন্দোলন সফল হতো না।

তিনি আরও বলেন, আন্দোলনের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো কিছু ঠিক মতো করতে পারছে না। তো এই সরকারের ব্যর্থতার যেসব জায়গা আছে, ঠিক করা উচিত, এসব আমরা তুলে ধরব।

ছাত্র সমাবেশে কী দাবি তোলা হবে, এমন প্রশ্নে আতিক শাহরিয়া বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি চাবো সরকারের কাছ থেকে। আন্দোলন দমাতে স্বৈরাচার শেখ হাসিনা যে আচরণ করেছে, হত্যা করেছে, তার বিচার চাইবো। এছাড়া বাকিসব খুনিদের ধরা এবং তাদের বিচার যত দ্রুত সম্ভব, তার দাবি তুলবো।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যে অবদান, এটা নিয়েও আমরা সমাবেশে আওয়াজ তুলবো, যোগ করেন এই সমন্বয়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL