রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo মোবাইলের আলো নয়, অদেখা সমস্যাটিই কি আমাদের চোখের সবচেয়ে বড় ঝুঁকি? Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৩০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও গোয়েন্দা ঢাকা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo দ্বিতীয় লংমার্চ থেকে যেসব দাবিদাওয়া জানাল জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট Logo ডিএনসি কিশোরগঞ্জ কর্তৃক ২০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার Logo একই বিষয়ে পড়াশোনা, শিক্ষার মানও হোক সমান: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo সরকারকে এখনই সতর্ক হতে হবে: ভেতরের দুর্বলতা যেন সরকারের অর্জনকে নষ্ট না করে Logo ডিএনসি গাজীপুর কর্তৃক ১৫০০ পিস ইয়াবা উদ্ধার

শিশুদের নিরাপত্তায় ইউটিউবে নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক / ২৮৬ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১:৫৪ অপরাহ্ন
শিশুদের নিরাপত্তায় ইউটিউবে নতুন সুবিধা
শিশুদের নিরাপত্তায় ইউটিউবে নতুন সুবিধা

শিশুদের জন্য মজার মজার সব কনটেন্ট রয়েছে ইউটিউবে। স্মার্টফোনের পাশাপাশি টেলিভিশনেও নিয়মিত ইউটিউব ভিডিও দেখে থাকে শিশুরা। তবে শিশুদের জন্য উপযোগী নয় এমন কনটেন্ট ইউটিউব ফিডে চলে আসলেই দেখা দেয় বিপত্তি। অনেক অভিভাবকই ইউটিউবের টিভি অ্যাপে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ব্যবহার করেন এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে। এবার নিজেদের টিভি অ্যাপের প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা আরও শক্তিশালী করতে ‘প্যারেন্ট কোড’ সুবিধা চালু করেছে ইউটিউব।

এতে কোনও কারণে টেলিভিশনে চালু থাকা প্যারেন্টাল কন্ট্রোলযুক্ত ইউটিউব অ্যাকাউন্ট সাইন আউট হয়ে গেলেও শিশুদের অনুপযোগী বা নির্দিষ্ট বয়সসীমার বেশি ভিডিও দেখা যাবে না। এছাড়া ইউটিউব টিভি অ্যাপের অ্যাকাউন্টে প্রবেশ বা টেলিভিশন থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য প্যারেন্ট কোডটি ব্যবহার করতে হবে। এমনকি টেলিভিশনে ইউটিউবের অন্য অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলেও কোডটি দিতে হবে। এর ফলে নিয়ন্ত্রণ বাড়বে অভিভাবকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL