মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রাষ্ট্রীয় সফরে ইতালিতে রাজা চার্লস

নিজস্ব প্রতিবেদক / ৩৩৫ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২:৪১ অপরাহ্ন
রাষ্ট্রীয় সফরে ইতালিতে রাজা চার্লস
রাষ্ট্রীয় সফরে ইতালিতে রাজা চার্লস

রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী রানী ক্যামিলা সোমবার (৭ এপ্রিল) চার দিনের রাষ্ট্রীয় সফরে ইতালি পৌঁছেছেন। এই সফরে ব্রিটিশ রাজা রোমে ইতালীয় সংসদে ভাষণ দেবেন।  খবর রয়টার্সের।

এটি রাজা চার্লসের ১৭তম সরকারি ইতালি সফর এবং এ বছর তার প্রথম বিদেশ সফর।  মঙ্গলবার (৮ এপ্রিল) চার্লস এবং ক্যামিলার ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার সঙ্গে দেখা করার এবং কলোসিয়াম পরিদর্শন করার কথা রয়েছে।

বুধবার রাজা এবং রানী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করবেন।  এরপর চার্লস সংসদে ভাষণ দেবেন-এর মধ্য দিয়ে তিনিই হবেন ইতিহাসের প্রথম ব্রিটিশ রাজা যিনি ইতালিতে যৌথ সংসদীয় অধিবেশনে ভাষণ দেবেন।

বৃহস্পতিবার, চার্লস এবং ক্যামিলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নাৎসি দখল থেকে শহরটির মুক্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে উত্তর-পূর্ব এমিলিয়া-রোমাগনা অঞ্চলের রাভেনায় ভ্রমণ করবেন।

এদিকে, ব্রিটিশ রাজা চার্চ অফ ইংল্যান্ডের সর্বোচ্চ গভর্নর হিসেবে চার্লসের চলতি সপ্তাহে  পোপ ফ্রান্সিসের সাথে দেখা করার কথা ছিল। কিন্তু পোপের স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে মার্চের শেষের দিকে সাক্ষাৎ স্থগিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL