বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার Logo ডিএনসি কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫৭৫০০ পিস ইয়াবাসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo তারেক রহমানের আসনে পেশাজীবীদের মিছিল Logo এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট Logo নির্বাচনি কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা Logo বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা Logo ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫৭৫০০ পিস ইয়াবাসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫৭৫০০ পিস ইয়াবাসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫৭৫০০ পিস ইয়াবাসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ঢাকা মহানগরীতে ৫৭৫০০ (সাতান্ন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্য গ্রেফতার।

জানা যায়, (মঙ্গলবার) ৩রা ফেব্রুয়ারী, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক নিদের্শনায়, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, উত্তরা সার্কেল  পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, পল্লবী থানাধীন মিরপুর-১২ ডিওএইচএস এর ১০ নং রোডে, ৩ নং এভিনিউ এলাকায় একটি প্রাইভেট কারের সামনের ড্যাস বোর্ডের ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় শপিং ব্যাগের ভিতর ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ মোঃ রাজু মোল্লা (৩৮), পিতা: মো: রমজান আলী মোল্লাকে হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদ ও জব্দকৃত মোবাইল পর্যালোচনায় এবং প্রযুক্তির সহায়তায় আসামীর অন্যতম সহযোগী মোঃ সুমন মিয়া, পিতা: আব্দুল লতিফ এর বাসায় (থানা-তুরাগ, সেক্টর-১৮, রোড নং-৩, বাড়ি ১৬) অভিযান পরিচালনা করে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আসামী মোঃ রাজু মোল্লা (৩৮) এর দখলীয় ভাড়াকৃত বাসা (ফ্ল্যাট নং-২৫, রোড নং-০৬, সেক্টর-১৬, ব্লক-এ, থানা: তুরাগ) অভিযান পরিচালনা করে ৫০০(পাঁচশত) পিস ইয়াবাসহ মোঃ রাজু মোল্লা(৩৮) এর স্ত্রী সানজিদা আখতার (২৮), পিতা:আব্দুল জলিলকে হাতেনাতে গ্রেফতার করে।

উপপরিচালক শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, উপরোক্ত মাদক ব্যবসা সংশ্লিষ্ট টংগীর শিলমুন এলাকায় ইয়াবার একটি বড় চালান মজুদ রয়েছে। পরবর্তীতে আসামীর দেয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় ইয়াবা মজুদের স্থানটি সনাক্ত করে অভিযান পরিচালনা করে ৪৭০০০ (সাত চল্লিশ হাজার) পিস ইয়াবাসহ জোৎস্না আকতার(৩০), পিতা: শামসুল আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। তারা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদকব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। এসব আসামীদের দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান,  বাদী হয়ে পল্লবী থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL