মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক কুশসহ ২ ভারতীয় নাগরিক গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা, পাকিস্তান ছাড়তে চান নাহিদ-রিশাদরা

নিজস্ব প্রতিবেদক / ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:৪১ অপরাহ্ন
রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা, পাকিস্তান ছাড়তে চান নাহিদ-রিশাদরা
রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা, পাকিস্তান ছাড়তে চান নাহিদ-রিশাদরা

রাওয়ালপিন্ডিতে আজ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হওয়ার কথা নাহিদ রানার পেশোয়ার জালমির। এর আগেই সেখানে দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা।

স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। যে কারণে ম্যাচটিও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এমন ঘটনায় নিরাপত্তা শঙ্কায় রয়েছেন পিএসএলে থাকা বিদেশি ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তাদের সঙ্গে বৈঠক করেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। সেখান থেকে নিরাপদে পাকিস্তান থেকে নিজের দেশে ক্রিকেটারদের পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন পিসিবি প্রধান।

তবে পাকিস্তানের সূত্র বলছে সেখানে কিছু বিপত্তিও রয়েছে। দেশটির বেশ কিছু প্রদেশে বিমান চলাচলা বন্ধ রয়েছে। এতে ফ্লাইটের সংখ্যাও কমেছে। এ জন্য বিদেশি ক্রিকেটারদের চার্টার্ড ফ্লাইটে দুবাইয়ে পৌঁছানোর ব্যবস্থা করছে পিসিবি। সেখান থেকে দেশে ফিরতে পারেন নাহিদ-রিশাদরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL