বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

যে প্রক্রিয়ায় একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক / ৬৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
যে প্রক্রিয়ায় একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি
যে প্রক্রিয়ায় একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আর জাতীয় নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ড পুরোদমে শুরু করেছে বিএনপি। এখন একক প্রার্থী নির্ধারণে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী মাসে অর্থাৎ অক্টোবরে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় দলটি।

মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকে মিত্রদের আসন ছাড়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ করছে বলে জানিয়েছেন তারা।

বিএনপির একটি সূত্র জানায়, মিত্র রাজনৈতিক দলগুলোকে কোন কোন আসনে ছাড় দেওয়া হচ্ছে তাও অক্টোবরে মৌখিকভাবে জানানো হতে পারে।

বিএনপি সূত্রে জানা গেছে, তফশিলের আগেই ৩০০ আসনের অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। অধিকাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ পর্যায়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL