শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার  Logo চার দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান Logo কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় Logo লাইভ মানুষ বনাম সিমুলেশন: ডাক্তার ট্রেনিংয়ের বাস্তবতা- ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও (উত্তর) কর্তৃক ৯০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo ৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে Logo বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি Logo অন্তবর্তী প্রেসিডেন্টকে স্বীকৃতি দিল ভেনেজুয়েলার সেনাবাহিনী

যাদের নিয়ে বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটি

নিজস্ব প্রতিবেদক / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
যাদের নিয়ে বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটি
যাদের নিয়ে বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটি

পুনর্গঠিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রকাশিত হয়েছে ১৫ সদস্যের এই তালিকা।

কমিটির সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব। সদস্য সচিব হিসেবে তালিকায় সবার শেষে আছেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক। এছাড়াও সংস্কৃতি অঙ্গনের ১২ জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে আছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, সাংবাদিক আহমেদ তেপান্তর, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব ও অভিনেতা আরশ খান।

কমিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অন্যতম সদস্য অপূর্ণ রুবেল তার প্রতিক্রিয়ায় বলেন, ‘‘আমার ধারণা যেকোনও সরকারি ‘প্রজ্ঞাপন’-এ নাম ওঠা একই সঙ্গে আনন্দের ও আতঙ্কের। এই প্রজ্ঞাপনটি পাবলিক হওয়ার পর থেকে অনেক কাছের মানুষ অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই বলছেন জুলাই আন্দোলনে মানসিক, শারীরিক ও সামাজিক মাধ্যমে যুক্ত থাকার কারণে এটি একটা উপহার। আমার আসলে এসব কিছুই মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে একটা নতুন কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাওয়া গেলো। গত এক দশকের বেশি সময় ধরে যে নাটক লিখি সেটার একটা দায়িত্ব কাঁধে এলো।’’

উল্লেখ্য, কমিটির সদস্যরা বিটিভির তালিকাভুক্ত নন এমন স্বাধীন নির্মাতাদের অনুষ্ঠান যাচাই-বাছাই করে প্রচার উপযোগী কিনা, তার মান নির্ণয় করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL