বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার Logo ডিএনসি কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫৭৫০০ পিস ইয়াবাসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo তারেক রহমানের আসনে পেশাজীবীদের মিছিল Logo এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট Logo নির্বাচনি কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা Logo বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা Logo ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

যাত্রাবাড়ী থেকে ছাগল কিনে কারওয়ান বাজারে ফিরতে পারলেন না মাংস বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক / ৪১১ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
যাত্রাবাড়ী থেকে ছাগল কিনে কারওয়ান বাজারে ফিরতে পারলেন না মাংস বিক্রেতা
যাত্রাবাড়ী থেকে ছাগল কিনে কারওয়ান বাজারে ফিরতে পারলেন না মাংস বিক্রেতা

প্রচণ্ড গরমের মধ্যে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার মধ্যে অসুস্থ হয়ে পড়েন কারওয়ান বাজারের মাংস বিক্রেতা মো. সেলিম (৫৫)। অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আজ রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে, কাজলা থেকে ছাগল কিনে অটোরিকশায় করে কারওয়ান বাজারে নিজের দোকানে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন মো. সেলিম। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা অটোরিকশাচালক মো. রুবেল বলেন, সেলিম পেশায় মাংস ব্যবসায়ী। সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশা ভাড়া করে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ছাগল কিনতে যান। ছাগল কিনে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় নিজের বাসার সামনে যান। সেখান থেকে তাঁর ছেলের কাছ থেকে একটি ব্যাগ নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ছাগলসহ কারওয়ান বাজারের উদ্দেশে যাত্রা করেন। পথে কাজলা সেতুর ওপরে এসে অচেতন হয়ে পড়েন তিনি। অতিরিক্ত গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সেলিমের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL