শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার  Logo চার দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান Logo কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় Logo লাইভ মানুষ বনাম সিমুলেশন: ডাক্তার ট্রেনিংয়ের বাস্তবতা- ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও (উত্তর) কর্তৃক ৯০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo ৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে Logo বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি Logo অন্তবর্তী প্রেসিডেন্টকে স্বীকৃতি দিল ভেনেজুয়েলার সেনাবাহিনী

মেসি কি বড় চোটে পড়েছেন, যা বললেন কোচ

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৪:১৮ অপরাহ্ন
মেসি কি বড় চোটে পড়েছেন, যা বললেন কোচ
মেসি কি বড় চোটে পড়েছেন, যা বললেন কোচ

প্রতিযোগিতাটা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, মর্যাদায় যার তুলনা চলে চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে। তেমন এক প্রতিযোগিতার নকআউট পর্বের খেলা চলছে লিওনেল মেসির দলের, তবে তাতে মেসি খেলছেন না, তার মানে কী দাঁড়ায়? মেসি নিশ্চয়ই বড় কোনো চোটে পরেছেন?

তবে ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো লিওনেল মেসির ফিটনেস নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, আর্জেন্টাইন তারকাকে শুধুমাত্র সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলর প্রথম লেগে জ্যামাইকার ক্যাভালিয়ারের বিপক্ষে ২-০ গোলের জয়ে মেসি মাঠে নামেননি।

ইন্টার মায়ামির কোচ বলেন, ‘আমি যা করি, তা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন যে, তার কোনো চোট বা চোটের দাগ নেই। ছয় দিনে তিনটি ম্যাচ খেলার কারণে, আবহাওয়ার পরিবর্তন এবং আরও অনেক কারণে সে ক্লান্ত। যেহেতু আমরা তাকে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে চাই এবং ক্লান্তি যেন আর না বাড়ে, তাই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মেসিকে ছাড়াও অবশ্য অনায়াসেই জিতেছে তার দল। চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলে ক্যাভালিয়ার মায়ামিকে চাপে রেখেছিল। বিরতির ঠিক আগে তারা একটি গোল করলেও, তা ভিএআর চেকের পর বাতিল হয়। তবে দ্বিতীয়ার্ধে মায়ামি আরও আক্রমণাত্মক হয় এবং ৬১তম মিনিটে তাদেও আলেন্দের গোলে লিড নেয়। ৮৩তম মিনিটে লুইস সুয়ারেজ প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে দলের দ্বিতীয় গোল করেন এবং জয় নিশ্চিত করেন।

১৩ মার্চ কিংস্টনে ফিরতি লেগে মেসি ফিরতে পারেন। তবে ক্যাভালিয়ারের প্রধান কোচ রুডলফ স্পিড তা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। তিনি বলেন, ‘আমরা এখানে ইন্টার মায়ামির বিপক্ষে খেলতে এসেছি, মেসির বিপক্ষে নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL