শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo অতিবৃষ্টির পর ঘূর্ণিঝড়ের শঙ্কা, পূর্বাভাসে আরও যা আছে Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কর্তৃক ৩৮ কেজি গাঁজা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক ৮০ কেজি গাঁজা উদ্ধার Logo ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বৃহত্তম চালান ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী গোয়েন্দা কর্তৃক ৫২ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী গোয়েন্দা কর্তৃক ৫২ কেজি গাঁজা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী গোয়েন্দা কর্তৃক ৫২ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত। ডিএনসি গোয়েন্দা কার্যালয় রাজশাহী কর্তৃক ৫২ কেজি গাঁজা উদ্ধার, এসময় গ্রেফতার ৩


জানা যায়, (বৃহস্পতিবার) ১৭ই এপ্রিল, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নাটোর সদর থানাধীন হয়বতপুর এলাকায় বনপাড়া হতে নাটোরগামী রাস্তর উপর অভিযান পরিচালনা করে ঢাকা থেকে নাটোরগামী একটি কাভার্ড ভ্যানে ইঞ্জিনের ভিতরে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ড্রাইভার মোঃ শরীফ ইসলাম (৩২), মোঃ হোসেন আলী (৩৮) ও মোঃ সবুজ আলী (২৭)কে হাতেনাতে গ্রেফতার করে।

উপপরিচালক জিল্লুর রহমান বলেন, উল্লেখ্য চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় নানান কৌশলে মাদক সরবরাহ করে আসছে বলে তথ্য পাই। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়বতপুর এলাকায় ঢাকা থেকে নাটোরগামী কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL