নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী ও লক্ষীপুর কর্তৃক মাদকসহ গডফাদার গ্রেফতার।
(বৃহস্পতিবার) ১৩ই ফেব্রুয়ারী ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক সুব্রত সরকার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সুধারাম মডেল থানাধীন উত্তর মাছিমপুর গ্রামস্থ আবু মিকারের বাড়ীর বাসিন্দা বাচ্চু মিয়া এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে বাচ্চু মিয়া (২৯)কে ১ (এক) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। সহকারী পরিচালক সুব্রত সরকার বলেন, আসামী বাচ্চু মিয়া (২৯) এর বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মো: আব্দুর রশিদ বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়েল করা হয়।
একই দিনে, অপর অভিযানে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় লক্ষীপুর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানাধীন তোরাবগঞ্জ বাজারস্থ মানিক্কার মার বাড়ী (বেদে বাড়ী) মো: রুবেল এর নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে মোঃ রুবেল হোসেন (৩২), পিতা- মোঃ রহিম হোসেন, মোঃ আবুল বাসার (৩৫), পিতাঃ মৃত আবু ছিদ্দিককে একটি জিপারযুক্ত পলি প্যাকেটের ভিতর ২৬ (ছাব্বিশ) পিস ইয়াবা ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। জানা যায়, মোঃ রুবেল হোসেন লক্ষ্মীপুর জেলার তালিকাভুক্ত মাদকের গডফাদার এবং কমলনগর-রামগতি এলাকার দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী। রুবেল হোসেন ও মোঃ আবুল বাসারকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে রাতভর যৌথ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও রামগতি ও কমলনগর উপজেলার বেশ কয়টি মাদক সেবনের স্পট ধ্বংস করা হয়।