মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক কুশসহ ২ ভারতীয় নাগরিক গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক / ১৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১।

জানা যায়, (রবিবার) ৩০শে আগস্ট ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়,ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় এর উপপরিচালক মো: আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে,  সূত্রাপুর সার্কেল পরিদর্শক কাজী হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানাধীন ১ নং এস কে দাস রোডস্থ, “মহান ফুড প্লাজা” নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে সোহেল রানা (২১)কে কালো রংয়ের স্কচটেপ ও টিস্যু পেপার দ্বারা মোড়ানো একটি সাদা জিপারযুক্ত পলিপ্যাকেটে অ্যামফিটামিনযুক্ত ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতের  আনুমানিক মূল্য প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা। আসামীর বিরুদ্ধে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে গেন্ডারিয়া  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL