মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী কর্তৃক ইয়াবা উদ্ধার।
জানা যায়, (মঙ্গলবার) ২৫শে আগস্ট ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সেনবাগ থানাধীন সেনবাগ পৌরসভার ০৪নং ওয়ার্ড পুরাতন বোর্ড অফিস আনজু ব্রীক ফিল্ড রোডস্থ আব্দুল আউয়াল ফার্নিচার দোকানের সামনে সড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ জাহিদুল ইসলাম প্রকাশ সোহাগ (৪০), পিতা-নুরুল ইসলামকে ১৫৩ (একশত তিপান্ন) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।