শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার  Logo চার দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান Logo কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় Logo লাইভ মানুষ বনাম সিমুলেশন: ডাক্তার ট্রেনিংয়ের বাস্তবতা- ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও (উত্তর) কর্তৃক ৯০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo ৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে Logo বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি Logo অন্তবর্তী প্রেসিডেন্টকে স্বীকৃতি দিল ভেনেজুয়েলার সেনাবাহিনী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৬৪ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:১৯ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার, এসম গ্রেফতার ৪।

(শনিবার) ৬ই ডিসেম্বর, ২০২৫  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার উপপরিচালক মো: বজলুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, “খ” সার্কেল পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে, সাহাপুর বিজিবি পোষ্ট এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতয়ালী মডেল শাহাপুর গ্রামস্থ বটতলা সংলগ্ল থানাধীন অভিযান পরিচালনা করে একটি শপিং ব্যাগের ভিতর ২২(বাইশ)টি পলি জিপারের ভিতর ৪৪০০(চার হাজার চারশত) পিস ইয়াবা ও অপর একটি পলি জিপারের ভিতর ১৫০(একশত পঞ্চাশ) পিস ইয়াবা, সর্বমোট ৪৫৫০ (চার হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ অর্থ ১২৫১০ (বারো হাজার পাঁচশত দশ) টাকাসহ মোঃ  ইকবাল হোসেন (৩০) এবং তার ব্যবসার সহযোগী মোঃ ওয়াসিম মিয়া (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে।

উপপরিচালক মো: বজলুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামী মোঃ ইকবাল হোসেন (৩০) এর বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা চলমান আছে। আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।

একই টিম (শুক্রবার) ৫ই ডিসেম্বর, ২০২৫,  সদর দক্ষিন থানাধীন উত্তর গলিয়ারা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড রামধনপুর খিল্লাপাড়া গ্রামস্থ অভিযান পরিচালনা করে ০৬(ছয়) বোতল কোডিন ফসফেট মিশ্রিত LABORATE কর্কযুক্ত ESKUF সিরাপ ও ০৪(চার) কেজি গাঁজা এবং ১৫(পনের) ক্যান ভারতীয় তৈরী KINGFISHER STRONG PREMIUM BEERসহ মোঃ জামাল উদ্দিন (৪৫) এবং তার ব্যবসার সহযোগী মোঃ হ্নদয় প্রকাশ মেহেদী হাসান হ্নদয়(২২)কে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামী জানায়, দীর্ঘদিন ধরে  ভারতের বর্ডারের কাছ থেকে ESKUF,গাঁজা ,BEER  নারায়নগঞ্জ এবং ঢাকা শহরে বিভিন্ন মাধ্যমে সরবরাহ করে আসছে। উল্লেখ্য যে, আসামীদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। আসামীদের বিরুদ্ধে সদর দক্ষিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL