বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৭৬৪ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ময়মনসিংহ কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।

(মঙ্গলবার) ২৯শে জুলাই ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক মো: জাফরুল্ল্যাহ কাজল এর দিক নির্দেশনায়, উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধানে, উপপরিদর্শক মোর্শেদ আলম এর নেতৃত্বে “ক” সার্কেল একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নাজিমুদ্দিন (৪৪) ও রুপালি আক্তার (২৮) কে ২০০০ ( দুই হাজার ) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ১৫,০০০( পনের হাজার ) টাকা এবং দুইটি এনড্রয়েট মোবাইলসহ হাতেনাতে গ্রেফতার করে।

অপরদিকে উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টিম কোতোয়ালি থানাধীন পাটগুদাম বিহারি কলোনিতে অভিযান পরিচালনা করে সোনিয়া আক্তারকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ৭০০০(সাত হাজার) টাকা এবং একটি বাটন মোবাইলসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL