বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

মহাসমাবেশ থেকে ‘মহাযাত্রার’ ঘোষণা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক / ৩৯১ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৬:২৪ অপরাহ্ন
মহাসমাবেশ থেকে ‘মহাযাত্রার’ ঘোষণা ফখরুলের
মহাসমাবেশ থেকে ‘মহাযাত্রার’ ঘোষণা ফখরুলের

পূজার ছুটির মধ্যে সরকারকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পূজার ছুটির মধ্যেই সিদ্ধান্ত নিন। পদত্যাগ করে বিদায় নেবেন, নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবেন। আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবো, এই সমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে।’ সরকার বিভিন্ন গুজব ছড়াচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আরও বলেন, ফেসবুকে দেখলাম দৈনিক প্রথম আলোর ফেসবুক পেজের মতো একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে, যে আজকের কর্মসূচি স্থগিত হয়েছে। পরে প্রথম আলো নিশ্চিত করেছে, যে ওটা ফেক ফেসবুক পেজ। সরকার ভয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, অবৈধ সরকার নির্বিচারে গতকাল আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। এ শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জেনেছি যে গতকাল থেকে এ পর্যন্ত আমাদের ২৫০ এর অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কারণ সরকারে পায়ের নিচে আর মাটি নাই। তিনি বলেন, সংবিধানকে বেআইনিভাবে চুরি করে তাদের পক্ষে আনার চেষ্টা করেছে। যে পঞ্চদশ সংশোধনী তা সম্পূর্ণ বেআইনি। এটা করে তারা বাংলাদেশে একটা সহিংসতার রাজনীতি কায়েম করেছে।খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সহায়তা করছে না জানিয়ে ফখরুল বলেন, ‘শুধু ক্ষমতায় থাকার লক্ষ্যে খালেদা জিয়ার চিকিৎসার ন্যূনতম সুযোগ দেয়া হচ্ছে না। আমরা যারা দেশের আছি তারা সবাই লড়াই করছি।’ অর্থনীতির করুণ অবস্থার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, রিজার্ভের আজ করুণ অবস্থা। আবার মেগাপ্রকল্প উদ্বোধন করে তারা। দেশে প্রেসিডেন্ট নেই, প্রেসিডেন্ট দেশের বাইরে গেলে একজন প্রেসিডেন্ট নিয়োগ দিতে হয়, সেই নিয়মেরও তোয়াক্কা করছে না সরকার।

সরকার আবারও ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ভোট দিতে পারি না, পাঁচ বছরে একদিন যেদিন ভোট দিতে পারি, সেদিন আমরা রাজা হই। কিন্তু সেই সুযোগও আমরা পাচ্ছি না। ১৪ ও ১৮ সালের নির্বাচনের মতো আরেকটা নির্বাচন করতে চায় এই সরকার, তা আর হতে দেয়া হবে না।’বিএনপি ক্ষমতায় যেতে চায় না, শুধু দেশের মানুষ যেনো তার অধিকারটা ফিরে পায় আমরা সেটাই চাই। সরকার পতনের এক দফা দাবিতে অনুষ্ঠিত সমাবেশে ঘিরে সকাল থেকেই জমায়েত বাড়তে থাকে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত এলাকা। দলটির নেতারা বলছেন, আন্দোলন সফলতার পথে। ২৮ অক্টোবর মহাসমাবেশের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL