শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার  Logo চার দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান Logo কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় Logo লাইভ মানুষ বনাম সিমুলেশন: ডাক্তার ট্রেনিংয়ের বাস্তবতা- ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও (উত্তর) কর্তৃক ৯০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo ৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে Logo বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি Logo অন্তবর্তী প্রেসিডেন্টকে স্বীকৃতি দিল ভেনেজুয়েলার সেনাবাহিনী

মব সৃষ্টিকারীরা নির্বাচনের সময় সুবিধা করতে পারবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক / ৪৯১ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
মব সৃষ্টিকারীরা নির্বাচনের সময় সুবিধা করতে পারবে না: সিইসি
মব সৃষ্টিকারীরা নির্বাচনের সময় সুবিধা করতে পারবে না: সিইসি

মব সৃষ্টিকারীরা নির্বাচনের সময় সুবিধা করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, জাতীয় সংসদে ৩০০ আসনের নির্বাচন একসঙ্গে হবে। তখন ওই ৩০০ জায়গাতেই ‘মব’ ভাগ হয়ে যাবে। যারা মব সৃষ্টি করেন, তারা নিজ নিজ এলাকায় চলে যাবে। তখন একসঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। যারা মব সৃষ্টি করতে চায় বা মব সৃষ্টি করবে, তারা নির্বাচনের সময় সুবিধা করতে পারবে না।

নাসির উদ্দীন জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মূলত জানতে চেয়েছেন—নির্বাচন কমিশনের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে। যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

জবাবে তিনি বলেন, ‘আমরা ৫ আগস্ট প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনি চিঠি পাওয়ার পর থেকেই প্রস্তুতি জোরদার করেছি। যদিও তার আগেই বড় বড় কাজগুলো শুরু করে দেওয়া হয়েছিল, যেন প্রস্তুতির ঘাটতি না থাকে। নির্বাচন কমিশনকে যাতে কোনো ব্লেম (দোষ) দিতে না পারে।’

নির্বাচন কমিশন কোনো দোষ বা দায় নিতে রাজি না

নাসির উদ্দীন বলেন, ‘পরিষ্কারভাবে জানিয়েছি- নির্বাচন কমিশন কোনো দোষ বা দায় নিতে রাজি না। অতীতে যেমন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে, এবার আমরা এমন প্রস্তুতি নিচ্ছি যেন কেউ বলতে না পারে যে আমরা প্রস্তুত ছিলাম না। সরকার যখনই চাইবে, আমরা যেন নির্বাচন পরিচালনা করতে পারি, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে।’

তিনি জানান, বৈঠকে নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাবের বিষয়েও জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছেছিল। এবারও তারা আশাবাদী। রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থেই কাজ করে, তাই শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে একটি সমঝোতা হবে বলেও তিনি আশাবাদী বলে জানিয়েছেন।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন, যা একটি ইতিবাচক দিক। এ ছাড়া প্রধান উপদেষ্টা এত দিন যেভাবে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন, এখনো তেমনই করছেন। এখনো পর্যন্ত তিনি (সিইসি) কোনো রাজনৈতিক প্রভাব বা চাপ অনুভব করেননি এবং সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছেন বলে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানিয়েছেন।

দেশে গুজব তৈরির অনেক ‘ইন্ডাস্ট্রি’ গড়ে উঠেছে

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নির্বাচন ও অন্যান্য বিষয়ে গুজব প্রসঙ্গে জানতে চেয়েছিলেন। সিইসি বলেন, চারদিকে নানা ধরনের গুজব। এই দেশটা গুজবের দেশ। গুজব ম্যানুফ্যাকচার (তৈরি) করার জন্য অনেক ‘ইন্ডাস্ট্রি’ গড়ে উঠেছে এখানে। গুজবে কান দিতে নেই। এ ছাড়া কমিশন কী কী সংশোধনী প্রস্তাব করেছে, সেগুলোও জানানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL