মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

মণিপুরে সহিংসতা: পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ১০০ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক / ৩৩২ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৪ অপরাহ্ন
মণিপুরে সহিংসতায় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ১০০ শিক্ষার্থী আহত
মণিপুরে সহিংসতায় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ১০০ শিক্ষার্থী আহত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা যেন কমছেই না। রাজ্যটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে প্রায় ১০০ জন বিক্ষোভকারী শিক্ষার্থী আহত হয়েছেন।

দাবি আদায়ে দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার পর তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মণিপুরে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পরে পুলিশের সাথে সংঘর্ষে ৯০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। মূলত দাবি আদায়ে দেওয়া আল্টিমেটাম দুপুর ১টায় শেষ হওয়ার সাথে সাথে অস্থিরতা শুরু হয়।

ইন্ডিয়া টুডে এনই বলছে, আল্টিমেটাম শেষ হওয়ার পর ছাত্র এবং তাদের সমর্থকরা রাজ্যটির গভর্নরের বাসভবনের দিকে মিছিল শুরু করেন। এরপরও সাড়া না পাওয়ায় হতাশ ছাত্ররা দুপুর ২টার দিকে গভর্নরের অফিসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভ দ্রুত বাড়তে থাকে।

এরপর বিক্ষোভকারীরা অল্প দূরত্বে চলে আসার পর পুলিশ হস্তক্ষেপ করে এবং তাদের সাসনে আগাতে বাধা দেয়। একইসঙ্গে সংলাপের জন্য প্রতিনিধি নিয়োগের আহ্বানও জানায় পুলিশ।

তবে আলোচনার জন্য পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও ছাত্রদের অধিকাংশই রাজ্যপালের সাথে সরাসরি সাক্ষাতের বিষযে জোর দেন।

একপর্যায়ে জনতাকে ছত্রভঙ্গ করতে কর্তৃপক্ষ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করলে উত্তেজনা আরও বেড়ে যায়। এর জেরে সংঘাত ছড়িয়ে পড়ে এবং এতে ছাত্রসহ বেশ কয়েকজন ব্যক্তি আহত হন এবং কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL