শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

ভারতে নিষিদ্ধ ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম

নিজস্ব প্রতিবেদক / ৪৭১ Time View
Update : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন
ভারতে নিষিদ্ধ ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম
ভারতে নিষিদ্ধ ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৮টি ওটিটি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অতিমাত্রায় অশালীন কনটেন্ট দেখানোর কারণে এ উদ্যোগ নিয়েছে দেশটি। সরাসরি এ ওটিটি প্ল্যাটফর্মের সব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্লক করে দেওয়া হয়েছে। ভারতজুড়ে এসব প্ল্যাটফর্মগুলোর মোট ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মূলত তথ্য সম্প্রচার আইন, ভারতীয় দণ্ডবিধি এবং নারীর শালীনতা লঙ্ঘন আইনের অধীনে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। জানা গেছে, এ ১৮টি ওটিটির মধ্যে ৭টি অ্যাপ ছিল গুগল প্লে স্টোরে, ৩টি ছিল অ্যাপল অ্যাপ স্টোরে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বারবার প্ল্যাটফর্মগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে বলেছিলেন যাতে তারা নগ্নতা, অশালীনতা প্রচার না করেন। আর সেই কথার ভিত্তিতেই ১২ মার্চ ২০২৪ এই কঠিন সিদ্ধান্তে আসেন অনুরাগ ঠাকুর।

ব্লক হয়ে যাওয়া ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে আছে, Dreams Films, Voovi, Yessma, Uncut Adda, Tri Flicks, X Prime, Neon X VIP, Besharams, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix এবং Prime Play। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে যে এসব প্ল্যাটফর্মের বেশ কিছু কনটেন্টের মধ্যে অশ্লীলতা, নগ্নতা দেখানো হয়েছে, নারীর অবমাননা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL