বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার Logo ডিএনসি কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫৭৫০০ পিস ইয়াবাসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo তারেক রহমানের আসনে পেশাজীবীদের মিছিল Logo এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট Logo নির্বাচনি কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা Logo বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা Logo ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক / ৫৯ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা
বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ২৩ সদস্য বিশিষ্ট কমিশনটি জাকির আহমেদ খানের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করেছে।

প্রতিবেদনটিতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর ব্যাপক পুনর্বিন্যাসসহ নতুন প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্যবীমা প্রবর্তন, পেনশন ব্যবস্থার সংস্কার, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন এবং সার্ভিস কমিশন গঠন অন্যতম প্রস্তাবনা।

এছাড়াও বেতন গ্রেড ও স্কেল যৌক্তিকভাবে পুনর্বিন্যাস করার সুপারিশ করা হয়েছে। সরকারি দফতরগুলোর ভাতাসমূহ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে মানবসম্পদ উন্নয়নের কথাও বলা হয়েছে।

বেতন সংশোধনে সর্বনিম্ন বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকা করার এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

জানা গেছে, নতুন পে-স্কেলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। যেসব পেনশনভোগী মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন প্রায় ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে। মাসে ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বাড়বে ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের জন্য বাড়ানোর হার ধরা হয়েছে ৫৫ শতাংশ।

পেনশনভোগীদের চিকিৎসা ভাতাও বাড়ছে। ৭৫ বছরের বেশি বয়সি পেনশনধারীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে বয়সভেদে এ ভাতা আট হাজার টাকা পর্যন্ত। এছাড়া ৫৫ বছরের কম বয়সিদের জন্য চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

কমিশন প্রধান জানান, গত এক দশকে বৈশ্বিক ও জাতীয় অর্থনীতির বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বেড়েছে। কিন্তু সময়োপযোগী বেতন কাঠামো না হওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ কঠিন হয়ে উঠেছে।

প্রতিবেদন উপস্থাপনার সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL