রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ব্রিটিশ চিকিৎসক Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত Logo দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে Logo ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নতুন করে খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার Logo বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বাড়ল Logo দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo জিয়াউর রহমানকে নিয়ে ছাত্রদল নেতার ব্যতিক্রমী কর্মসূচি

বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজের এক যাত্রী যে মেসেজ করেছিলেন

নিজস্ব প্রতিবেদক / ১৯২ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৩:২৩ অপরাহ্ন
বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজের এক যাত্রী যে মেসেজ করেছিলেন
বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজের এক যাত্রী যে মেসেজ করেছিলেন

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ জন যাত্রী ও ক্রু নিয়ে অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয় জেজু এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। ধারণা করা হচ্ছে ২ জন ছাড়া ওই উড়োজাহাজ থাকা সকলেই নিহত হয়েছেন।

সেই উড়োজাহাজের ভেতর থাকা এক যাত্রী দুর্ঘটনার আগমুহূর্তে তার আত্মীয়কে বার্তা পাঠান। যেখানে তিনি লেখেন, ডানায় একটি পাখি আটকে আছে। আমরা অবতরণ করতে পারছি না। এই মুহূর্তে আমি কি (মৃত্যুর আগে) শেষ বার্তা দিয়ে যাব?

সকাল ৯টার দিকে এমন বার্তা দেখতে পেয়ে ওই যাত্রীর আত্মীয় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার কাছ থেকে আর কোনো সাড়া পাননি। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেটিও এই আত্মীয় আর জানেন না।

এদিকে ভয়াবহ এই বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন পুরুষ ফ্লাইট অ্যাটেনডেন্ট হাসপাতালের চিকিৎসকদের কাছে জানতে চাইছেন,
তাকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, তাদের মনে হচ্ছে ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের দুর্ঘটনার কোনো স্মৃতি মনে করতে পারছেন না।

ফ্লাইট অ্যাটেনডেন্ট জানান, শেষ মনে পড়ে অবতরণের আগে আমি সিটবেল্ট বাঁধছিলাম, মনে হচ্ছিল বিমানটি প্রায় অবতরণ করতে যাচ্ছে।

চিকিৎসকরা জানান, বিমানের পিছনের অংশে যাত্রীদের সেবা দেওয়ার কাজে নিয়োজিত অ্যাটেনডেন্ট দুর্ঘটনার পরের কোনো ঘটনাই স্মরণ করতে পারছেন না। তার বাম কাঁধ ও মাথায় আঘাত লেগেছে। বেঁচে যাওয়া অন্য একজন মহিলা যাত্রীও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL