শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা Logo ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ Logo ডিএনসির অভিযানে রাজধানীতে ভেজাল মাদের কারখানা ও কুশ উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকার ওয়ারীর একটি বাসায় মাদক ‘কুশ’–এর গাছ উদ্ধার  Logo চার দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান Logo কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় Logo লাইভ মানুষ বনাম সিমুলেশন: ডাক্তার ট্রেনিংয়ের বাস্তবতা- ড. মোহাম্মদ মিজানুর রহমান

বাংলাদেশের আজ সিরিজ বাঁচানোর মিশন

নিজস্ব প্রতিবেদক / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন
বাংলাদেশের আজ সিরিজ বাঁচানোর মিশন
বাংলাদেশের আজ সিরিজ বাঁচানোর মিশন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা প্রত্যাশা মতো করতে পারেনি বাংলাদেশ। অন্তত বিগত সিরিজগুলোর পরিসংখ্যান সেটাই বলে।  প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর মঙ্গলবার সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই সফরকারীদের।  সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।  যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

রবিবার সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাতে ক্যারিবীয়দের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে ১১ ম্যাচ পর। প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশকে প্রেরণা দিতে পারে এই তথ্য- ২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি তারা। এ সময় ঘরের মাঠে দু’টি এবং ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে তারা। তবে মঙ্গলবার হেরে গেলে সেই মাইলফলক হাতছাড়া হয়ে যাবে মিরাজদের।

যদিও ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বেশ আশাবাদী। প্রথম ম্যাচ হারের পরও সিরিজ জয়ের আত্মবিশ্বাস তার কণ্ঠে। তিনি বলেছেন, ‘অনেক কিছুই শিখতে পারি আমরা। প্রথম ম্যাচে বেশ কিছু ভুল করেছি। পরের ম্যাচে আরও ভালো করায় মনোযোগ দিতে হবে। এখনও দুই ম্যাচ বাকি আছে। জয়ের জন্য পরিকল্পনা করতে হবে আমাদের। এখনও মনে করি, আমাদের ভালো সুযোগ আছে।’

যে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা ছিল, সেটা অনেকটাই কেটে গেছে! প্রথম ওয়ানডেতে ভালোই ব্যাটিং করেছে টিম বাংলাদেশ। যদিও মাঝের ওভারগুলোতে বোলাররা কিছুটা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। যার খেসারত দিতে হয়েছে দলকে হেরে। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে মিরাজ সামনে তাকিয়ে, ‘আমরা ভালো ব্যাটিং করেছি এবং ভালো সংগ্রহ পেয়েছিলাম। আমাদের বোলাররাও ভালো শুরু করেছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে ভালো বোলিং হয়নি। তারা জুটি গড়ায় আমরা উইকেট পাইনি। মাঝের ওভারে জুটি আমাদের হারের মুখে ছিটকে দেয়।’

আগের ম্যাচের স্কোয়াড থেকে খুব বেশি পরিবর্তন হওয়ার সুযোগ নেই। সেন্ট কিটসে বাংলাদেশের বোলিং আক্রমণ আগের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাটিংয়ে কিছুটা স্ট্রাইকরেট বাড়াতে হবে। আগের ম্যাচে মিরাজ রান করলেও তার স্ট্রাইকরেট ছিল প্রশ্নবিদ্ধ। ওপেনার সৌম্য বড় রান পেলে দলের জন্যই সুবিধা হবে।  তানজদি তামিম, জাকের আলীর মতো কিছুটা আগ্রাসী ভূমিকাতে খেলতে পারলে ব্যাটিং বান্ধব উইকেটে ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবে বাংলাদেশ। সেটি করতে পারলে, ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া সহজ হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL