বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

বাংলাদেশকে ঋণের প্রথম কিস্তি দিল আইএমএফ

নিজস্ব প্রতিবেদক / ৬৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৪:০৬ অপরাহ্ন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি বাবদ বাংলাদেশে এসেছে ৪৭ কোটি ৬০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৯৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ওই অর্থ যোগ হয়েছে। ফলে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৯ কোটি ডলার (৩২ দশমিক ৬৯ বিলিয়ন)।

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি ৪৭৬ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকে এসেছে। এর ফলে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

গত সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আএমএফ) তাদের পরিচালনা পর্ষদে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে। এই ঋণ সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত দেওয়া হবে। এই ঋণের সুদের হার দুই দশমিক দুই শতাংশ।

 

অর্থনৈতিক মন্দার নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে ঋণ দিচ্ছে আইএমএফ। গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফের প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL