রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo মোবাইলের আলো নয়, অদেখা সমস্যাটিই কি আমাদের চোখের সবচেয়ে বড় ঝুঁকি? Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৩০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও গোয়েন্দা ঢাকা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo দ্বিতীয় লংমার্চ থেকে যেসব দাবিদাওয়া জানাল জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট Logo ডিএনসি কিশোরগঞ্জ কর্তৃক ২০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার Logo একই বিষয়ে পড়াশোনা, শিক্ষার মানও হোক সমান: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo সরকারকে এখনই সতর্ক হতে হবে: ভেতরের দুর্বলতা যেন সরকারের অর্জনকে নষ্ট না করে Logo ডিএনসি গাজীপুর কর্তৃক ১৫০০ পিস ইয়াবা উদ্ধার

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মুজিব একটি জাতির রুপকার ছবিটি

নিজস্ব প্রতিবেদক / ৩৭৩ Time View
Update : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১:১২ অপরাহ্ন
প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মুজিব একটি জাতির রুপকার ছবিটি
প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মুজিব একটি জাতির রুপকার ছবিটি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে নির্মিত মুজিব একটি জাতির রুপকার সিনেমাটি গতকাল (শুক্রবার) ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সারা দেশে ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশে ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়, আর শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL