শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo অতিবৃষ্টির পর ঘূর্ণিঝড়ের শঙ্কা, পূর্বাভাসে আরও যা আছে Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কর্তৃক ৩৮ কেজি গাঁজা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক ৮০ কেজি গাঁজা উদ্ধার Logo ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বৃহত্তম চালান ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস

প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১০২ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:১৬ পূর্বাহ্ন
প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার
প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ আনুমানিক ২৩.৪০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার তুরাগ থানাধীণ কামারপাড়া ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ সংলগ্ন তাহের মোল্লা হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশে ভান্ডারীর মাঠের সামনে পাকা রাস্তার উপর ০১ টি কার্ভাট ভান যোগে মাদক দ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল মালেক প্রকাশ মালেক খলিফা (৪০), পিতা-মৃত আব্দুস সাত্তার, গ্রাম-খেপুপাড়া, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী এবং ২। মোঃ রাসেল (২৮), পিতা-আমির হোসেন, গ্রাম-ধনিয়াগুটাউন, থানা-ভোলা সদর, জেলা-ভোলাদের’কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামীদের নিকট হতে ৮৬ (ছিয়াশি) কেজি মাদক দ্রব্য গাঁজা যার আনুমানিক মূল্য ২৫,৮০,০০০(পঁচিশ লক্ষ আশি হাজার) টাকা, ০১ টি BLUE/YELLOW রংয়ের ASHOKE LEYLAND ব্র্যান্ডের কার্ভাড ভ্যান, ০৩ টি বাটন মোবাইল ফোন এবং ০২ টি সীম কার্ডসহ উদ্ধার করা হয়।

ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে।

গ্রেফতারকৃত আসামীদের’কে ডিএমপি ঢাকার তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL