সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান Logo বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতে রাজনৈতিক উত্তেজনা চরমে Logo খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সর্বশেষ যা জানা গেল Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ব্রিটিশ চিকিৎসক Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত Logo দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে Logo ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নতুন করে খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার

দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হবে নির্বাচিত সংসদে

নিজস্ব প্রতিবেদক / ৩০৩ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩১ অপরাহ্ন
দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হবে নির্বাচিত সংসদে
দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হবে নির্বাচিত সংসদে

যত তাড়াতাড়ি গণতান্ত্রিক সরকার আসবে, ততই দেশের জন্য মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হবে তাদের নির্বাচিত সরকারের সংসদের মাধ্যমে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। বিকেল থেকে গণঅধিকার পরিষদের একাংশ, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক হয় দলটির।

আমির খসরু বলেন, বিগত দিনে লাখ-লাখ মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন, বাড়ি ঘর ছাড়া হয়েছেন। এমন কোনো নেতা-কর্মী নেই যে নির্যাতনের শিকার হননি। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা হলে মানুষের কথা মতো বাংলাদেশ চলবে।

যুগপৎ আন্দোলনের সঙ্গী চারটি দলের সঙ্গে আজ বৈঠক হয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, দ্বিতীয়বার স্বাধীন হওয়ার দেশ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের মানুষের শেখ হাসিনা পালানোর পরে মনোজগতে যে পরিবর্তন হয়েছে, নতুন বাংলাদেশে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। আগামীর বাংলাদেশে গঠনে আমাদের ঘোষিত ৩১ দফা নিয়ে আলোচনা হয়েছে।

অনেক মানুষের প্রাণের বিনিময়ে আজকের অন্তবর্তী সরকার উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, জনগণসহ আমাদের সব রাজনৈতিক দলের আস্থা এই সরকারের ওপর আছে। আশা করি, বর্তমান সরকার সবার প্রত্যাশা পূরণ করতে সফল হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। যতগুলো রাষ্ট্র সংস্কারের বিষয় আছে, সেগুলো নিয়ে সহযোগিতা থাকবে।

তিনি আরও বলেন, একবছর আগে রাষ্ট্র সংস্কার মেরামতের জন্য বিএনপি ৩১ দফা দিয়েছি। রাষ্ট্র সংস্কারের জন্য সবার সঙ্গে আলোচনা করে ৩১ দফা ঠিক করা হয়েছিল। ইনশাআল্লাহ আগামী দিনে এটা বাস্তবায়ন করব।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও লিয়াজোঁ কমিটি সদস্য বরকত উল্লাহ বুলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL