বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো Logo দুর্নীতি আর দুর্ব্যবস্থায় আমরা গলা পর্যন্ত ডুবছি: সরকারি চাকরিজীবীদের বদলানো যাচ্ছে না কেন? Logo চক্ষুস্বাস্থ্যের উন্নয়নে মানবসম্পদের যথাযথ ব্যবহারের প্রয়োজন Logo ব্রাজিল নাকি হাইতি, সুপার কম্পিউটারের প্রেডিকশনে কে জিতবে Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার বিস্তার: চোখের স্বাস্থ্যসেবায় সময়োপযোগী সংস্কারের দাবি Logo আদ-দ্বীন হাসপাতাল: বন্ধ নয়, জবাবদিহি ও সংস্কারের সুযোগ প্রয়োজন Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার আইনগত স্বীকৃতি কেন বারবার বাধাগ্রস্ত হচ্ছে? Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ

ঢাকার সঙ্গে উত্তরের যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক / ৫১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১:১৫ অপরাহ্ন
ঢাকার সঙ্গে উত্তরের যোগাযোগ বিচ্ছিন্ন
ঢাকার সঙ্গে উত্তরের যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলের বাসাইলে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে৷

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এর আগে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি টাঙ্গাইল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনের টিকিট মাস্টার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইঞ্চিনটি দ্রুত সচল করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

ট্রেনচালক মামুনুর রশিদ বলেন, টাঙ্গাইলের ঘারিন্দা থেকে ছেড়ে আসার ১৫ মিনিট পরই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এর পর থেকে আর ইঞ্জিন চালু হচ্ছে না। ঢাকা থেকে একটি সাহায্যকারী ট্রেন আসছে। ওই ট্রেনটি এলে উদ্ধার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL