বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল, ২৪ ঘন্টায ভর্তি ২২০১

নিজস্ব প্রতিবেদক / ৩৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৮:০৫ অপরাহ্ন
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল, ২৪ ঘন্টায ভর্তি ২২০১
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল, ২৪ ঘন্টায ভর্তি ২২০১

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃ্ত্যের সংখ্যা দাঁড়াল ৫১৪ জনে। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২০১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৮ হাজার ৬৩০ জন।

বৃহস্প্রতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞতিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৯৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৭৬৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৬৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫১ হাজার ৯৫৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫৬ হাজার ৬৭৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL