শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২২২ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন
ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মাদক কারবারীদের স্পর্দা কত ভয়াবহ। দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত। এবার ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক ৬ কোটি টাকা মূল্যের হোরোইন ও মাদক বিক্রির ১৩ লক্ষ টাকা উদ্ধার।  


জানা যায়, (মঙ্গলবার) ২২ই এপ্রিল, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গোদাগাড়ী উপজেলার তিরিন্দা ভাজানপুর গ্রামস্থ মোঃ তারেক হোসেন এর বসতঘরে অভিযান পরিচালনা করে সাড়ে ৬ কেজি হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থ ১৩ লক্ষ টাকা, একটি মোবাইল ও ইলেকট্রিক সীল মেশিনসহ মো তারেক হোসেন (৩৬)কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক মোঃ জিল্লুর রহমান বলেন, উল্লেখ্য চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়াগায় মাদক সরবরাহ করে আসছে বলে তথ্য পাওয়া যায়। এবং তারা নানান কৌশলে ব্যবসা পরিচালনা করছিল। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এই চক্রের অন্যান্য হোতাদের নজরদারিতে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা।

আসামীর বিরুদ্ধে উপপরিচালক মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL