শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ

ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছেনা মাদক চোরকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, এসময় গ্রেফতার ২।

জানা যায়, (সোমবার) ২৩শে ফেব্রুয়ারী, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে, র‍্যাব-৭ ও সিপিসি-১, ফেনীর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, সেনবাগ থানাধীন ফেনী টু নোয়াখালী মহাসড়কস্হ সেবারহাট পূর্ব বাজার নাছির উদ্দিন ফলের আড়তের সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে একটি টয়োটা কালো প্রাইভেট কার (ঢাকা মেট্রো- গ-২৬-৬০৫৬ নং) তল্লাশী করে মো: আমির হোসেন (৪২), মো: হারুন ভূঁঞা (৪০)কে ৮,৮৪০ (আট হাজার আটশত চল্লিশ) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ৬৭,৯০০ (সাতষট্টি হাজার নয়শত) টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।

উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নোয়াখালী জেলায় মাদক পাচারের উৎস অনুসন্ধান, চিহ্নিতকরণ এবং ব্যবস্থা গ্রহণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং র‍্যাব যৌথভাবে কাজ করে আসছে দীর্ঘদিন যাবৎ। তারই অংশহিসেবে সেনবাগ- দাগনভুঁইয়া এলাকার দুই মাদক কারবারি মো: আমির ও মো: হারুন ভূইয়ার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়  নোয়াখালী-ফেনী সীমান্তবর্তী সেবারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালায়। একপর্যায়ে, আসামীদ্বয় নিজস্ব প্রাইভেট কার নিয়ে সেবারহাট পূর্ব বাজার নাছির উদ্দিনের ফলের আড়তের সামনে পৌঁছালে গাড়ি গতিরোধ করা হয়। প্রাইভেটকার এবং আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে ড্রাইভিং সিটে মো: আমির হোসেন (৪২) এর বসা সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪৮৪০ (চার হাজার আটশত চল্লিশ) পিস ইয়াবা, সিমসহ ২টি স্মার্ট মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ ৬৭,৯০০ (সাতষট্টি হাজার নয়শত) টাকা উদ্ধার করা হয়। এবং অপর আসামি মোঃ হারুন ভূঁঞা (৪০) এর পরিহিত ফুল প্যান্টের নিচে ডান ও বামে উরুর সাথে বিশেষভাবে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা, ১টি সিমসহ স্মার্ট মোবাইল ও ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১ টি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL